Bangladesh satellite
দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ {বঙ্গবন্ধু স্যাটেলাইট-১}’ আগামী
৪ মে
মহাকাশে উৎক্ষেপণ করা
হবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ
ক্যানাভেরাল থেকে
স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা
হবে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ
গবেষণা
সংস্থা
স্পেসএক্সের {ফ্যালকন-৯} রকেটের
মাধ্যমে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানোর প্রস্তুতি চলছিল
গত
১৬
ডিসেম্বর ২০১৬
থেকেই।
আবহাওয়া অনুকূলে থাকলে
আগামী
৪
মে
বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্যের তালিকায় নাম
লেখাতে
যাচ্ছে
বাংলাদেশ।
জানা
গেছে,
রাশিয়ার উপগ্রহ
কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ
থেকে
কক্ষপথ
(অরবিটাল স্লট)
কেনা
হয়েছে।
মহাকাশের ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমায় প্রায় ২১৯ কোটি টাকায় ১৫ বছরের জন্য এই কক্ষপথ কিনেছে সরকার।
সংশ্লিষ্টরা বলছেন,
‘বাংলাদেশের নিজস্ব
কোন
স্যাটেলাইট না
থাকায়
অন্য
দেশের
স্যাটেলাইট ভাড়া
নিয়ে
প্রয়োজন মেটাতে
হয়
আমাদের। স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা
হলে,
ইন্টারনেট বা
দেশীয়
চ্যানেল সেবাদানকারী প্রতিষ্ঠানকেও বিদেশে
টাকা
খরচ
করতে
হবে
না।
এতে
বছরে
১২৫
কোটি
টাকা
সাশ্রয়
হবে
দেশের।
সে
টাকা
এখন
থেকে
দেশেই
থেকে
যাবে।’


No comments